সোমবার, ১৪ জুন, ২০২১

সব্যসাচী মজুমদার

 


 এ সময়ের অন্যতম শক্তিশালী তরুণ কবি। তাঁর কবিতার শব্দ ব্যবহারের চমৎকারিত্ব, ভাবনার গভীরতা পাঠককে মন্ত্রমুগ্ধ করে রাখে। সব্যসাচীর কবিতা পড়লে কবি জীবনানন্দ দাশের একটা কথা  মনে পড়ে  যায়  " সকলেই কবি নয় কেউ কেউ কবি | " সব্যসাচী, নিঃসন্দেহে, সেই "কেউ কেউ "- এর একজন ।



কবি সব্যসাচী মজুমদারের দুটি কবিতা  


১

স্বনন


এখন‌ও আগুন জ্বলে

এখনও ঘটেছে ধান

গোলা ঘরে প্রদীপের কালি


সিঁদুরের মতো উড়ে যায় একটি শালিখ


তারপর মাঘের মতন

   রাত পেরোলেই কোজাগরে

                     সতত স্বনন...




২

পর‌ওয়ারদিগার


রাত ও নৈঃশব্দের মাঝখানে দাঁড়িয়ে আছে

একটি অসংগঠিত লোক। যার 

উপলক্ষ্যপ্রতীম মেঘের ভয়ে তুমি মেলোনি চোখ 

পাওনি ধান সেদ্ধর নিঃশ্বাস

অথবা অনুমানের মতো দিনেও তুমি দেখতে 

পাওনি জলৌকা ঘিরে ভাসে শ্রোণি ও রজ্বঃ


আসলে তো মাটি ছাড়তে ছাড়তে তুমি 

বুঝতে পারোনি

কখন হয়ে গিয়েছো পর‌ওয়ারদিগার 



সব্যসাচী মজুমদারের দুটি জনপ্রিয় বই 






১৪টি মন্তব্য:

  1. অসম্ভব ভালো কবিতা।আমাদের সমূহ চট্টোপাধ্যায় পরিবারের প্রায় একশত জন আমার একইসঙ্গে থাকতাম ছোটো বেলায়।সেই গোয়াল ঘর dekhi শাল ধানের ঘর কুলনগী সব ভেতরে খেলে গেলো মুহুর্তের মধ্যে।

    উত্তরমুছুন