অসম্ভব সত্যি
প্রদীপ কুমার দে
-- আমার জীবনটা একেবারে বিফলে...
-- এটা কেমন কথা?
-- প্রথম প্রথম তাই মনে হত, প্রশ্ন করতাম নিজেই নিজের কাছে, উত্তর আসত, আরও লড়ে যাওয়ার আশায় বুক বাঁধতাম।
-- তারপর?
-- পরে আর কিছুই নেই। আজীবন বিছানায়...
-- একবার যদি সবটা বল ....?
-- তখন যুবক। সার্কাস দলে ভিড়ে গেলাম। উত্তম স্বাস্থ্য, আর খুব সাহসী ছিলাম তাই। চাকরিও পাওয়া গেল। সার্কাস শুধু ভেলকিবাজী নয়, সাহসের খেলা! অনেক লড়াই অনেক সাহস তোমাকে প্রফেশনাল ট্রাপিজের এক নায়ক বানিয়ে দেবে,তাহলেই। ভালই কাজ করছিলাম কোহিনূর সার্কাসে। অত্যধিক ভালমানুষি আর সাহস দেখিয়ে সমস্যায় পড়লাম। খানিকটা নিজের ইচ্ছেও ছিল। গভীর কুঁয়োর মধ্যে বাইক নিয়ে একেবারে নিচু থেকে উপরে ওঠা আবার নামা সঙ্গে হাড়হিম করা সব ঝুঁকি নিয়ে খেলা। সবার হয় না কিন্তু আমার হল, এল বিপদ, দুর্ঘটনা, পরিণতি স্বরূপ এই বিছানা উপহার পেলাম।
-- ভয় পেয়ো না তমাল, আমি আছি, তোমায় ভাল করে তুলবই ...
-- ঋতু, অবাক হচ্ছি, এই সময়ে এসে কোন নারী স্বেচ্ছায় পাশে দাঁড়ায়? আবার ভাল লাগছে তোমার ভালবাসা পেয়ে, তোমার কথা শুনে ...
-- এই বিশাল পৃথিবীর তুমি কতটুকু খবর রাখ তমাল? এখনও আমার মত অনেক ঋতু আছে তমালের জন্য ...
এরপর যন্ত্রনা নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম অনেক রাত, পাশে ছিল ঋতু। ঘুম ভেঙে গেছিল না স্বপ্নের দেশে ছিলাম জানি না, দেখলাম আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু অসম্ভবভাবে আমি হাঁটছি ঋতুকে জড়িয়ে ধরে ...
অসম্ভব, কিন্তু সত্যি!


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন