কবিতাগুচ্ছ * মোঃ আব্দুল রহমান
প্রেম
প্রেম শীতের ধূসর চাদর
কাঁপতেই অনুভূত হয়
শিরশির করে মন ও শরীর।
বিরহ
নদীর পাড় ভাঙা জলস্ফীতি
কোনো বাঁধনে আটকানো যায় না
বুকে শুধু সুনামির উচ্ছ্বাস!
অপেক্ষা
গ্রীষ্ম বর্ষা শরৎ
চলতেই থাকে হেমন্ত শীত ও বসন্ত
ঋতু শেষ হলেও অপেক্ষার উষ্ণতা একই
জ্বালা কমে না!
ক্ষতি
মৃত্যু সবচেয়ে বড়ো ক্ষতি
তারচেয়ে বেঁচে থাকা ক্ষতির অসাধ্য সামগ্রী
দুর্গম পথের ব্যাকারণ
শেষ হয়েও শেষ হতে চায় না!
সাধ
পৃথিবী পুড়ে সাধ জাগে
বাতাসে ছাই ওড়ে
ক্ষুধার্ত চোখ তবুও স্বপ্ন গাঁথে
পিপাসিত মন ভরে না!
আব্দুল রহমান
জন্ম ১৯৯২, মুর্শিদাবাদ জেলার কাশিমনগর গ্রামে। ছেলেবেলা থেকে লেখালেখির হাতে খড়ি। নতুন গতি, কলম, নয়া জামানা, আপনজন, দিনদর্পন ইত্যাদি পত্রিকায় কবিতা প্রকাশিত । ইংরেজিতে স্নাতকোত্তর । বর্তমানে বারুইপাড়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক হিসেবে কর্মরত। প্রকাশিত কাব্যগ্রন্থ- স্মৃতির মেলা, অনুভূতির পেখম, মানবতার শেষ প্রান্তে, সময়ের রঙবেরঙের সিঁড়িতে, হলুদ পায়ে রক্তিম আলতা ( ই-বুক শব্দ লেখা থেকে), এবং গল্পগ্রন্থ- ইচ্ছেডানা।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন