বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

গুচ্ছ কবিতা * রতন পালিত

 






গুচ্ছ কবিতা * রতন পালিত

মেঘলা আকাশের কবিতা 



(এক)

সু-উচ্চ বনস্পতি

তুমি

ছায়া দাও উদয়াস্ত



আমি

ছোট্ট একটি বিন্দু

কোন দিকেই

ছায়া পড়ে না আমার



(দুই)


গিরি-শিখরে তুমি

সাবলীল

বিশ্ব দেখ ক্লান্তিহীন চোখে



অবরোহে

আমি

কবরের নীচে

জীবনের আলো পাই




(তিন)

হারিয়ে  যাচ্ছি

মহাশূন্য

কাঁদবার কেউ নেই


এসো, এক-থালা চাঁদের আলো

চেয়ে

চিৎকার করি...



(চার)



এ মহাবিশ্ব

নীরব পাঠশালা


আমি

জীবনের সহজপাঠে

আগামীর অক্ষর বুনি



(পাঁচ)


একা চলতে চলতে যখন
তে'মাথার মোড়ে এসে পড়ি
বুঝতে পারি

উত্তাপ

সব ঘামের বাপ্ নয়



ছয়

গাছটা দৃঢ়, ঋজু
তাকে জড়িয়ে আকাশে মাথা তুলছে
একটি লতা


একটু পরেই

কলম ধরবে

ঈশপের গল্পকার




                   রতন পালিত

কবিতা মননে, চিন্তনে। স্কুল জীবন থেকে। প্রথম প্রকাশিত কবিতা ১৯৮৩ সাল, স্কুল ম্যাগাজিনে।  তারপর বিভিন্ন জনের আবদারে অনেক লেখা বিভিন্ন স্কুল, কলেজ এবং স্থানীয়  পত্র-পত্রিকায় নিয়মিত প্রকাশ। কবিতার পাশাপাশি গল্প, অনুগল্প। মাঝে কয়েক বছরের ছেদ। বর্তমানে নিয়মিত চর্চায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন