সুশান্ত সাহা * দুটি কবিতা
বর্গী এলো
অনেকদিন পর আমার দেশে
বর্গীরা ফিরেছে ۔۔
বাইরের কেউ নয়
আমার দেশেরই তারা ۔۔
ধানের গোলার চারপাশে
মা আমাদের নিয়ে পাহাড়া
দিচ্ছে
অনেকদিন পর চোখের জল
বৃষ্টি হয়ে ঝরছে
শেষ বেলায়
বিকেলের পড়ন্ত রোদের ছায়ায়
মেলাচ্ছি বাবার মুখ
মায়ের মুখ দেখি হাজির জ্যোৎস্নায় ۔۔۔l
তারপর আমিওতো হবো ছায়াছবি ۔۔۔
মেলাতে আসবেকি কেউ ۔۔?
প্রজন্মর পর প্রজন্ম আঁকড়ে পরে আছি ۔۔۔
বাবা বলতেন এই দুঃখের থেকে
সুখের গন্ধ পাবি আগামীর ۔۔l
কিন্তু আগামীতো তথ্য প্রযুক্তিতে ভরপুর এক নির্বাক দলিল l
কি করে বুঝবে ওরা প্রজন্মের বারি ধারা ۔۔
সুখের অন্নেষণে দুঃখ ছায়াময়
ওসব কিচ্ছুনা কিচ্ছুনা ۔۔۔
**************************************************************
সুশান্ত সাহা
লেখক পেশায় ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ার ۔এয়ারপোর্ট অথরটি অফ ইন্ডিয়া তে কর্মরত ছিলেন l ছোটবেলাথেকেই মায়ের হাত ধরে লেখালেখি শুরু ۔۔এরমধ্য দুটো কাব্য গ্রন্থ (শব্দের শিবিরে ও হাওয়ার আড়ালে শব্দের ধ্বনি )ও ছড়ার বই "ছড়ায় ছ ড়ায় হাতকড়া "বহু প্রসংশা অর্জন করেছে l এর মধ্যে বহু সম্মানে ভূষিত হয়েছেন ,তার মধ্যে" মঙ্গোল দীপপত্রিকার বিচারে " হাওড়া গৌরব সন্মান ,2024"ও বঙ্গ ভূমি সাহিত্য পত্রিকা "বঙ্গভূমি রত্নসন্মান 2025"আন্তর্জাতিক হিউমান রাইট স সোসাইটি দ্বারা নির্বাচিত(পশ্চ্চিমবঙ্গ ) "মানবিক সেরা বাংগালি নাগরিক সন্মান "বিশেষ ভাবে উল্লেখযোগ্গ্য





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন