বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

যুগল কিশোর দাস অধিকারী




যাপন যন্ত্রণা

যুগল কিশোর দাস অধিকারী 


বিশ্ব হাতের মুঠোয়, তবু

সম্পর্কের সুতো বড় পলকা,

কান পাতলে সেন্ট হেলেনার আর্তনাদ ভেসে আসে। নির্বাসিত

বিচ্ছিন্ন  দ্বীপে। কাঁচা বাঁশের সাঁকোয়, বাসা বাঁধে ঘুণ পোকা।

দায়বদ্ধতার পলকা পেরেকে ঠোকা। ভালবাসা, প্রেম, সব

বোকা বোকা।

জীবন সুড়ঙ্গ বেয়ে, সবার যাত্রা গুহমুখ।

দৃষ্টিভ্রমে মরুচিকা দেখে উল্টো পথে হাঁটি।

নকলে হয়েছি রপ্ত, মেকিই হয়েছে আজ খাঁটি।

চারিদিকে নৃত্যরত প্রেতআত্মা নরমাংস লোভী।

যাপন যন্ত্রনার মধ্যে অবিরাম খুঁজি মৃগনাভি।

চক্রব্যুহে আবদ্ধ অভি, না জানে বাহিরের পথ।

রথচক্র মেদিনীগ্রাসে, থেমে গেছে জীবনের রথ।



***********************************************************************************



যুগল কিশোর দাস অধিকারী

 অবসর প্রাপ্ত কর্মচারী। বেসরকারি প্রতিষ্ঠানে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ইনচার্জ ছিলেন। ২০২১ এ অবসর গ্রহণ করেছেন। শিক্ষা M  Com, B Ed, Foreign Trade Mgt  । বর্তমান লেখালেখি বাগান, ও কিছু সমাজসেবা মূলক কাজ করেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন