সাধন চৌধুরী * দুটি কবিতা
অনাগত ছায়া ১
অনাগত মৃত্যু নিয়ে আমাদের কথা হয়
এই অধিষ্ঠানভুমি মাটির সিংহাসন
খেলাঘর ছেড়ে কে আগে কে পরে
অহেতুক জল্পনায় প্রৌঢ় হৃদয়—
ভুলি নাই, সন্তান সুখ ভরে-ওঠা নদীবুক
মনে নেই, আলিঙ্গন শেষ কবে গাঢ়
সাদাকালো ভ্রমণসুখ নুলিয়ার মতো
উপান্ত বেলার আলো, পুরনো স্থাপত্য—
অনাগত ছায়া ২
অনাগত মৃত্যু নিয়ে আমাদের শান্তি নষ্ট হয়
ভুলি নাই, ছায়া ছায়া মৃত্যুভয় জেগে—
কবচকুণ্ডলহীন জন্ম-অসহায় নিজেরই
তন্তু জালে অবিমৃশ্য ঝুলে— অসমাপ্ত
মহা জীবনের পাঠ-পাঠান্তরে ডুবে
সেই সন্ধিক্ষণে—মাটি মাটি হাহাকার
দৃশ্যময় হয়ে ওঠে তটস্থ সংসার যেন
অধিকৃত পতাকাটি, মুখনিচু দণ্ডনীয়—




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন