বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

নিশীথ ষড়ংগী






অপেক্ষা 

নিশীথ ষড়ংগী


আপনার আলাপের, বিস্তারের  সিঁড়ি ধরে ধরে 

শীর্ষদেশ থেকে কিছু আলো মেখে আসা--


কিছু স্তব্ধ অন্ধকার ছায়াচ্ছন্ন ভাষা

চুরি করে আনা রোজ।


এই তো অনেক পাওয়া চিরভিক্ষুকের

এই তো অনেক চাওয়া ভগ্ন, সামান্যের...


দূরে দূরে, অসম্ভব নক্ষত্রগ্রামের দিক থেকে 

সেগুনমঞ্জরীপ্রায় গন্ধ ভেসে আসে


চিবুকে তামাটে আভা, স্মিত ঠোঁট সুবর্ণরঞ্জিত


আপনাকে দেখেছি কি? বুঝেছি কি ঈষৎ আনত?


আলাপ বিস্তার সিঁড়ি মুছে গেছে দারুণ সূর্যাস্তে

নির্জন একটি চাঁদ জেগে আছে একা, এই রাতে...



***************************************"**********************



নিশীথ ষড়ংগী

নয়ের দশকের অন্যতম কবি।প্রধান প্রধান প্রায় সমস্ত বাণিজ্যিক ও অবানিজ্যিক পত্রিকায় কবিতা প্রকাশিত হয়েছে এবং হয়ে চলেছে।প্রকাশ পেয়েছে বেশকিছু প্রবন্ধ ও ছোটগল্প। প্রথম ও প্রধানসান্নিধ্য কবিতায়। কোলকাতা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট।কেন্দ্রীয়সরকারী চাকুরি থেকে সম্প্রতি অবসরপ্রাপ্ত।বর্তমান স্থায়ী ঠিকানা বাঁকুড়া জেলা হলেও জন্ম অধুনা ঘোষিত ঝাড়গ্রামে।এ পর্যন্ত সাতখানি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়ে পাঠকপ্রিয়তা লাভ করেছে। সম্প্রতি প্রকাশিত-----


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন