স্বরবর্ণ
সৃজনের মৌলিক স্বর
স্বরবর্ণ-২৯
৩০ জুলাই ২০২৬ * ১৩ শ্রাবণ ১৪৩৩
সম্পাদকীয়
আরও একটা রাজনৈতিক পালাবদলের সাক্ষী রইল পশ্চিমবঙ্গবাসী। পনেরো বছর ধরে চলা শাসনের বদল হলো মানুষের রায়ে। এই প্রথম এমন একটি দল ক্ষমতায় এলো, যারা ইতিপূর্বে কখনো এ রাজ্যে ক্ষমতার অলিন্দে প্রবেশ করতে পারেনি। বলা যায়, বঙ্গের মাটিতে ঘাসফুল চিরে মাথা তুলল পদ্মঝড়।
হলো শাসকের পরিবর্তন।
কালের নিয়মই এই, জীবনের যে কোনো ক্ষেত্রে সে পরিবর্তন নিয়ে আসে, আমরা তা আকাঙ্ক্ষা করি বা নাই করি। সময়ের হাত ধরে পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে ওঠে । কারণ, সময় স্থবির নয়, জঙ্গম। এক্ষেত্রে অবশ্য বিগত সরকারের কিছু স্বৈরাচারী পদক্ষেপ এই পরিবর্তনে অনুঘটকের কাজ করেছে— রাজ্যবাসীর তা অজানা নয়।
পরিবর্তনকে স্বাগত। তবে, আমরা সাধারণেরা, যারা রাজনীতির মারপ্যাচ বুঝিনা, তাদের একটাই প্রার্থনা— ‘আমাদের ঠান্ডা ভাতে লবণের ব্যবস্থা হোক।’
***********************************************************************

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন