বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

সৃশর্মিষ্ঠা




সৃশর্মিষ্ঠা * তিনটি কবিতা 







প্রসূতিসদন


অন্ধকার শেষে 

প্রিয় রঙ চেনে শিশু 


পৃথিবীর চূড়ান্ত রঙিন শব্দ 

'মা'



বাড়ন্ত


অভাবের সংসারে 

নেই বলতে নেই 


বাড়ন্ত 


বলতে বলতে 

সুখের সাথে দূরত্ব বেড়ে ওঠে



পুনশ্চ 


ফুল ঝরে গেলে 

গাছ গর্ভবতী হয় পুনরায় 

কুঁড়ি হয়ে ফেরে বৃদ্ধফুল


আয়ু ফুরলে 

মানুষ নিরুদ্দেশে যায় 

ভ্রমণ শেষ হলে

ফিরে আসে "সদ্যজাত" হয়ে 













***************************************************************



সৃশর্মিষ্ঠা

পরিচিতি  : জন্ম কলকাতায়। বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও লেখালেখি শখ। কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন সাময়িক পত্রিকায়। দৈনন্দিন জীবনের যন্ত্রণা, প্রেম, পাল্টে যাওয়া রঙ লাগে কবিতায়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন