শৌনক ঠাকুর * দুটি কবিতা
অস্তিত্বের ক্ষয়ে জন্মায়
জরাগ্রস্ত রাজবাড়ী —
থাকা না থাকার মধ্যবর্তী দুর্ভেদ্য সংকেত
নীরবতা যেখানে একমাত্র স্বয়ংসিদ্ধ
শব্দ শুধু আত্মার বিলীন-সন্ধি।
ন্যুব্জ বটগাছ —-
শিকড়ের পাঁকে পাঁকে গোলকধাঁধা
মাটি যেখানে প্রাগৈতিহাসিক
মায়া আভিজাত্যের নীরব নক্ষত্র।
ধ্বংসস্তূপের পাণ্ডুলিপিতে সময়ের শাসনকাল
অস্তিত্বের ক্ষয়ে জন্মায় অন-অস্তিত্বের স্বরলিপি।
সভ্যজাতি
এ আবার কেমন সভ্যজাতি!
হাতে শুধুই রক্তের পিচকারি
চোখে ক্রুরতা
যুদ্ধাস্ত্রে নির্ভুল পাটিগণিত
কেবল অশ্রুর ফল্গুধারা
ফনিমনসায় আটকে শৈশব
গোলাপি ঠোঁটে শুষ্কতা….
***************************************************************************************



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন