বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

শিবালোক দাস

 



শিবালোক দাস * দুটি কবিতা 

বিভোর 


কেন সকল চিহ্ন মুছে দিতে চাও?

যদি বিন্দু বিন্দু বিভোর হতে

ছিঁড়ে দিতে হয় পুণ্যস্নান,

তবে এসো, স্পর্শ করো অনঙ্গ

মেঘ-মল্লার।


কখনো পারিনি নিভৃতে

দুচোখ মুছে দিতে,

পথে পথে।


তবুও অভাবে যদি আমাকে রুদ্ধ করো,

অতিক্রম করো সমস্ত প্রান্তর,

হয়ে যাব বিবর্ণ…


আর কেউ দাঁড়িয়ে নেই মলিন অস্থি হাতে।













সনাতন 


চেয়েছি মনে মনে, হে নীরব—


যদি স্পর্শ করো

তোমার সনাতন পল্লবখানি,

ছিন্ন হতে পারি।


তবে কেন অলক্ষ্যে এসে দাঁড়াও?

কেন ভাসিয়ে দাও এ অনন্ত সন্ধ্যাঋণ?












**************************************************************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন