কবিতাগুচ্ছ * রিজভী হাসনাত
গবেষণা
পৃথিবীর কোন গবেষণা গার,
কেন বরেণ্য গবেষক
চিন্তক,দার্শনিক বা বৈজ্ঞানিক বলতে পারবেনা
কোন পরিসংখ্যান বু্রো দেখাতে পারবেনা
অতীত,বর্তমান বা সাম্প্রতিক পরিসংখ্যানে
তোমার প্রতি আমার ভালবাসা বিলুপ্ত প্রায়
কেউ না......
তোমাকে
তবু আকড়ে ধরি তোমাকে
যেমন করে টিকিটিকি আকড়ে থাকে দেয়াল,
মাকড়সা তার জাল।
মিস!
একদিন বৃষ্টি এসে ধুয়ে যাবে,
মুছে যাব দুঃখ।
আদ্যোপান্ত
শুক্র শনি বা রবি নয় সপ্তাহ, মাস জুড়ে এমনকি
বিশেষ বিশেষ দিনগুলিতে আমি ভীষণ রকম একা
আর
বছর গুলো বিভীষিকাময় নির্জনতায় মাখা
শৌভিক
জানিস তো!
সবার সাথে দর কষা কষি করতে নেই
সবাই ত আর বাড়ি ঘর ব্যাংক ব্যালেন্স করে না,
হাত মুখে দেয়,
হ্যাঁ রে!
দৈনিক কাগজ
উড়ে গেছ?
বিশাল আকাশের কোন কোণে
কোন পথ দিয়ে হেটে গেলে?
ছেড়ে যাবে?
ও কথা মুখে নিও না
দৈনিক কাগজে ছেপে যাবে
বিষাদের খবর
কলামের শিরোনাম
'তুমি আমি জোড়া কবুতর'।
![]() |



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন