ধর্ম ও ইতিহাস
**************************************************************************

উৎপলেন্দু পাল
ইতিহাসের পাতাগুলো ছিঁড়ে খায় ছাগল
ছাগলের নাদি থেকে গজায় খসখসে উলুঘাস
ইতিহাসের পাতা ছিঁড়ে মানুষ খেলে ধর্মের তাস
জুয়ার দানে ধরা থাকে তাদের ধর্মের ইতিহাস
ছাগলের কোনো ধর্ম নেই, নেই কোনো ইতিহাস
মানুষের ধর্ম আছে, আছে বিতর্কিত ইতিহাসও
ইতিহাসের কোনো ধর্ম নেই, ইতিহাস শুধুই ইতিহাস।
উৎপলেন্দু পাল
আশির দশকের মাঝামাঝি সময়ে কলেজে পড়ার সময় লেখালেখি শুরু। কলেজ ম্যাগ, দেওয়াল পত্রিকা, শিক্ষক শিক্ষণ সংস্থার মুখপত্র, বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার দেওয়াল পত্রিকায় লেখালেখি। তারপর কর্মজীবনে প্রবেশের পর তা ক্রমশঃ বন্ধ হয়ে যায়। পুরোনো বন্ধুদের উৎসাহে আবার ফিরে আসা ২০১৮ সালে। ফেসবুক সহ বাংলা ও বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় প্রচুর লেখা প্রকাশিত। বাংলা একাডেমী সহ বিভিন্ন সংস্থায় কবিতা পাঠ করে প্রসংশিত। শিক্ষকতা ও পারিবারিক দায়িত্ব পালনের ফাঁকে লেখালেখি। একমাত্র প্রকাশিত কাব্য গ্রন্থ 'মনের উড়ান '। প্রকাশক 'নবলিপি প্রকাশন', কোচবিহার। কোচবিহার শহরেই বেড়ে ওঠা, পড়াশোনা ও বসবাস। আগামী দিনে একটি মনের মতো কবিতা লেখার অপেক্ষায় সাহিত্য চর্চা চলবে।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন