তুষার ভট্টাচার্য * দুটি কবিতা
স্মৃতি চিহ্ন
ভাঙা চোরা ক্ষয়ে যাওয়া এই জীবনে
আর কোনও প্রয়োজন নেই
মায়াবী ঘুঙুরের শব্দ আতরের ঘ্রাণ ;
ভাঙা বুকের পাঁজরে অশ্রু বেদনায়
জমে থাকা সব স্মৃতি চিহ্ন
নীরবে ধুয়ে ফেলছি মেঘ শ্রাবণ
বাদল বৃষ্টি হাওয়ায় l
হৃদয়ের চিলেকোঠায়
অন্তহীন দুঃখে ডুবে যাওয়া দু'চোখে
অভিমানের অশ্রু বিন্দু যদি অবিরত ঝরে পড়ে
তবে কোনও না কোনওদিন আবার
অলৌকিক মায়া মৃদঙ্গ ভালবাসার চুপকথা গান নীরবে বেজে উঠবেই হৃদয়ের চিলেকোঠায়;
ভোরের শিশিরের জলে ভেজা ঘাসের উঠোনে ফুটে উঠবে আলতা পায়ের চিহ্ন l
*******************************************************************************************************
তুষার ভট্টাচাৰ্যর জন্ম ১৯৬২ সালে মুর্শিদাবাদের বহরমপুরে l স্নাতকোত্তর পাশ ( কলকাতা বিশ্ববিদ্যালয় ) সরকারি কর্মী l দীর্ঘদিন ধরে কবিতা লেখেন l সিগনেট প্রেস থেকে ২ টি কবিতার বই প্রকাশিত হয়েছে l




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন