বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

সুরজিৎ চট্টোপাধ্যায়

 



জলরেখা মুছে গেলে 

সুরজিৎ চট্টোপাধ্যায় 


কী জানি 
কেন চকচকে রঙ খোঁজো শুধু 
ধু ধু মরুভূমি জুড়ে অসংখ্য পিয়াসী চোখ

যে অক্ষর লিখে ফেলো সেও কি অনবধনতা বশতঃ নয়

যে রিক্ত সমর্পণ
কাঁদায়

শিকারী জোছনার চরে 
অন্তর্গত চোরাবালি ভাঙতে ভাঙতে যে মগ্ন কথন

সে ও কি তাকে নিয়েই নয়
যে মুক্তি দিয়ে গেছে স্বেচ্ছা সংযম থেকে
ভালোবাসার নির্মম অভিনয় থেকে 

জলরেখা মুছে গেলে 
তবে কার
লেখো পরাজয় 
             





















**************************************************************************************************************




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন