বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

বিশ্বজিৎ সেনগুপ্ত






বিশ্বজিৎ সেনগুপ্ত * দুটি কবিতা 

অনুভবে এই ভবে



দূর সে তো দূরে নয়
মনে হ'লে কাছে! 

কাছে সে তো কাছে নয়
মনে হলে দূরে!

কাছে থাকা সুখ ভুলে 
যাই যদি দূরে 

অধরার সুখজ্বরে
মন কেঁদে মরে...






















রাতের মায়ায়


যাকে ভালোবাসি
জীবন বাজি রেখে 
দিতে পারি প্রাণ 

মনপ্রাণে তাকে
দিয়ে যাব
সম্মান...

গ্রহণের অক্ষমতায়
এনে রাখা প্রিয় ফুল
শুকিয়ে ঝরঝর 

তবু কেলাসিত প্রেম
আজও কেঁদে যায়
নিদারুণ অপেক্ষায়...

 প্রিয়তমা দেবে কী ধরা
রাতের মায়ায়!





















*************************************************************************************************************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন