সুশান্ত সেন * দুটি কবিতা
সংকল্প
ক্ষেত্র বিশেষে বিশ্বামিত্র মুনি মাঝে কুপিত মাঝে শান্ত
বরাভয় নিয়ে এগিয়ে গেলে
চলার পথ ঠিক খুঁজে পাওয়া যায়
বরাভয় দেবে কে এই আশ্চর্য দুনিয়ায়।
মেঘ কেটে গেলে রোদ্দুর আর
রোদ্দুর ঢেকে যাওয়া মেঘে
এই চলছে জীবনভোর ।
খেলাঘরে পাথেয় নিয়ে বসে আছি।
দূর
দূরে থাক
কয়েক মহাদেশ পেরিয়ে
তাই সংশয় সর্বদা।
দূর এর সীমানা খুঁজে বেড়াই
দূরত্ব মনের
দূরত্ব পথের।
ঘাটি আগলে বসে থাকে সপ্তগ্রাম
কালের নিয়মে সরস্বতী যায় শুকিয়ে
নাবিকরা আর আসেনা।
***************************************************************************************



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন