বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

তীর্থঙ্কর সুমিত

 



তীর্থঙ্কর সুমিত * দুটি কবিতা 

"এ" একতারা


শব্দ___

ছুঁয়ে দেখার অভিলাস 

ক্রমশঃ ---

একতারার গায়ে শিল্প দর্শন 

গানে গানে আরো কথা-

কথায় কিছু শব্দ 

একতারার গায়ে কোনো 'এ' - শব্দ তোলে 

আর আমার 'একতারা' হারিয়ে যায় 

                                   কোনো বাউলের স্পর্শে।।











ব্রহ্মপুত্র র বুকে


হাওয়া 

কারা যেন 

এগিয়ে যেতে যেতে, 

সময়-অসময় কিছু মুহূর্ত 

চারিদিকে শব্দ আর শব্দ 

এখন আরো একবার 

কাদামাটি মেখে 

                   ব্রহ্মপুত্রের বুকে স্নান করার সময়।।  












****************************************************************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন