অর্ণব চ্যাটার্জি * দুটি কবিতা
জারজ
নক্ষত্রের পাশে চাপা দেওয়া কয়েকটা মুখ,
কয়েকটা ছিন্নভিন্ন হাত এ’দিক ও’দিক ছাড়ানো
এ’গুলির দাবিদার নেই কেউ
কারণ, এইসব অন্ধকারের চৌকাঠ মাড়ানো।
এরা কি লাল ক্যাম্বিসের জুতো পরে হেঁটেছে কোনদিন?
দেখেছে কি সূর্যের সাথে রামধনুর সংগ্রাম?
যন্ত্রজালে সব প্রেম বৃথা
এখনো অস্তিত্বের বহু অস্বচ্ছ প্রমাণ
রাত্রিকে
উস্কোখুস্কো হাওয়ায় ঢেকে যাচ্ছে তোমার এলোচুলের আদিখ্যেতা
আধপেটা রাস্তা নেমে এসেছে তোমার শরীর জুড়ে,
জন্মান্ধ কোকিল কেন গাইবে আজ বসন্তের গান?
প্রতারক গল্প বলে গেছে সঙ্গমের খোলস মুড়ে।
************************************************************************************************
অর্ণব চ্যাটার্জি
বর্তমানে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণারত। নিয়মিতভাবে কবিতা ও গবেষণাধর্মী প্রবন্ধ লেখার সাথে যুক্ত। দেশ, টার্মিনাস, গুহালিপি, তিস্তাগুড়ি, তমোহন, দোঁহা, কবিতা কুটির ইত্যাদি পত্রিকায় ও ই-ম্যাগাজিনে কবিতা প্রকাশিত হয়েছে।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন