বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

বিশ্বজিৎ মণ্ডল

 






পিতৃতান্ত্রিক 

বিশ্বজিৎ মণ্ডল



মনে পড়ে, ভাঙা স্লেট জুড়ে দেওয়ার তোমার বৃথা তোলপাড় 
কিংবা শতকিয়ার  পৃষ্ঠা সামলানোর খেলাচ্ছল 

প্রতিদিন তোমাকে ডাকত, গ্রামীণ সেই গাভীন মাঠ 
ধলানে বলদ, ভোঁতা হয়ে যাওয়া লাঙ্গলের ফলা 

কখনও কখনও মায়ের কথা ভুলে শুয়ে পড়তে ক্লান্তিতে 
মাঠভাঙা রোদ ভেঙে নেমে আসত, মার্জিন বিকেল

বাবারা বোধহয় এমনই হন...
পৃথিবীটাও ঘুমিয়ে পড়ে রাত্তির হলে 
শুধু জেগে থাকে, বাবার করুণ দুটি চোখ 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন