ওঠুন এবং বাঁধ
বিরথ চন্দ্র মণ্ডল
প্রত্যেক ওঠোনের আটপৌরে
সৃজন কথা আছে ।প্রয়োজন শক্ত
পোক্ত বাঁধ, .বাঁধের সঠিক সময় নির্নয় ও
আশ্চর্য্য ব্যাপার । সময় পেরোলেই, জলের
মতো ঢালুতে গড়ায় ।
তোমার সমীকরণ সুত্রে
সমুদ্রের কান্না থামে ,মৌনতা ভাঙে ।
মহাশূন্যে ভেসে যায় ক্রোমোজোম নারী ।
চারপাশ ছড়িয়ে ছিটানো হরিদ্রাভ রঙ ..
ধেয়ে আসছে নির্ঘাত প্লাবন ।
অথচ তাথৈ মুদ্রার ভঙ্গিতে স্বপ্নেরা
ঘাই মারছে বালির চাতরে ....
তুমি এক নির্লিপ্ত জোনাকি ....
ঝড়ের মুখে আপৃষ্টে লেপ্টে থাকার
মহৎ বৃক্ষ খুঁজে চলো...
*****************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন