মালা ঘোষ মিত্র
পথ হেঁটে
শরীর জুড়ে ভাবনার অনাবিল সংঘাত
অনিশ্চয়তা খুব স্পর্শ করে,
ঠোঁটে থাকে নীরবতা
দীর্ঘ হয় পথচলা,
প্রত্যাশা থাকে----
গভীর হয় দিনক্ষণ,
আয়না মুছে মুছে ক্লান্ত।
ভুল হয়ে যায় কতকিছু
বদলিয়ে যায় ----
হাসির কারুকাজে,
সাংকেতিক কথায়
সবকি আগের মতন,
চিরভিখারি রাস্তায় এসে দাঁড়ায়
এত পথ হেঁটেও
বন্ধু হওয়া আর হয় না।।
*************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন