বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

সুশান্ত সাহা





সুশান্ত সাহা * দুটি কবিতা 

আঘাত করো 


আঘাত করো,বড় আঘাত করো তুমি।

কথায়,ভাষায় শুধু তোমার আক্ষেপ....

না পাওয়ার আশ্লেষ

তুমিকি ভাবো আমার কথা।

আমার চাওয়া পাওয়া সংক্ষেপ করেছি কত....

সংক্ষেপ করতে শেখো তুমিও আরও আরও...

নাহলে কি করে হবো ভাবনায় সবার আগামী...?













শূন্য 


শুন্যের মধ্যে শূন্যতাই বেশি।

সব সময় তাগাদা দিতে থাকে তোমায়..।

তুমি মন দিয়ে শোনোই না....

শুনলে পরে এত অট্টালিকা, রোদের দহন হয় কী করে?

মনে রাখবে শূন্যতাই সাথে থাকে সবসময় সকলের।

শুন্যের মধ্যেই লুকিয়ে থাকে গভীর ভালোবাসা...

তুমি নির্বিকার হয়ে ছুঁতে পারবে তাকে।

নির্দ্বিধায় নিশ্চিন্তে...













**********************************************************************************************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন