বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

দেবাশীষ সরখেল

 




দেবাশীষ সরখেল * দুটি কবিতা 







চালে তুষ

যেহেতু ঈশ্বরের ধারণা অনেক পরে

 তোমার ঈশ্বরের মতি নেই তাই।


 প্রেমে কিঞ্চিৎ বিশ্বাস,

অনেকটা শরীরে।

 নদীতে নাইতে গেলে 

এসেছো দৈব পিকনিকে। তোমার তো দেশ নেই, কাল নেই

 সীমা নেই। 

ধর্ম নেই,তথাগত আছে।

জীবন গড়েছ তুমি জীবনের ধাঁচে।

খুঁজে চলেছো প্রকৃত মানুষ সবাই ভাবছে তুমি ধর্মে জিরাফ

 চালে চালে তুষ।












বন্ধু

বন্ধু বদল হয় 

শৈশবের আকাশ থেকে 

এক ঝাঁক পাখি তথাগতপুরে। নীরবতা আসে

নতুন বন্ধু আসৈ

আশ্বাসে সহযোগিতায়।


পুরাতন বাসস্থান গেলে 

       দেখা যায় প্রমোটিং,

সমাজবন্ধু আসে,

আসে রাজনীতি।

তাদের ভিন্ন সুর 

ভেতরে ভেতরে বন্ধুত্বের রহস্যময় জাদু।


বন্ধুত্বের জাদুঘরে দেখা যায় অনেক অনেক জাদুকর।









******************************************************************



দেবাশিস সরখেল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন