মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

অরিত্র চ্যাটার্জি




তরুণ প্রতিশ্রুতিমান কবি অরিত্র চ্যাটার্জি। তাঁর শব্দ ব্যবহার, ভাবনার গভীরতা পাঠককে স্পর্শ করে। স্বরবর্ণের বর্তমান সংখ্যায় তিনি লিখলেন ' কয়েকটি হাইকু ' যা পাঠককে তৃপ্ত করবে , নিঃসন্দেহে । পড়ছি ----



কয়েকটি  হাইকু * অরিত্র চ্যাটার্জি 


১

ছাতা মাথায়

রোগা কালো লোকটা

ছাতার মতই…

২

বই উল্টে

পড়তে চেয়েছিল 

ঐ ছেলেটিকে… 

৩

এই মেয়েটি

যাকে মা বলে ডাকি

বয়সে ছোট …

৪

এখনও রাত

ফিরে যাবার মত

অনেক নয়…

৫

এবং পাখিটা

শেষবারের মত

ডানা মেলছে…




  

২টি মন্তব্য: