মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গুচ্ছ কবিতা * রিজভী হাসনাত





কবিতাগুচ্ছ * রিজভী হাসনাত 








মৌসুম


শুকিয়ে যাওয়া নদী কেও 

ভরা বরষার জল আলিঙ্গন করে,কাছে টেনে নেয়

অথচ কত বর্ষা কাটে,ভরা গ্রীষ্ম দিব্যি যায়

 মনপিন্জিরা খরায় ফটে



কমিউনিকেটিভ ইংলিশ


আগে জানলে থার্ড পারসন সিংগুলার নাম্বার হতাম,

থার্ড পার্সন সিংগুলার নাম্বার। 

তুমি বাধ্য হয়ে এস বা ইস হয়ে যোগ দিতে বাধ্য হয়ে

নয়ত সেন্টেনস ভুল হতো।



প্রবাহ


বন্ধু! তুমি মনে হয় 

আ্যামাজন এর পর পৃথিবীর সবচে 

খরস্রোতা নদী, 

লক্ষ লক্ষ বাঁধ দিয়ে যাকে ফেরাতে পারিনি

ফেরাতে পারিনি স্বাভাবিক স্রোত ধারায় 

শত বার উপচে গিয়ে ভেঙেছো কুল

প্লাবিত করেছ দূর থেকে দূরে



অন্দর মহল


হাটতে হাটতে দিন চলে যায় 

রেইনট্রি র ঝিমিয়ে পড়া পাতা

দূর দিগন্তে দু চোখ

ফসলের বিস্তৃত মাঠ

মনের ভিতর পড়ে থাকা কথা

হঠাৎ সন্ধ্যা নামে

একটা পাখি খুউব ডাকে

খুউব ডানা ঝাপটায়



নিয়তি


তুমি না ফিরলে ভরা নদীতে ঝাঁপ দিব

মোহনা হয়ে সাগরে গিয়ে ডুবে যাব

আমার ঠিকানা হবে 

কোন না কোন নীল তিমির পেটে



আকুতি


মনের বিউগলে কতইনা বিষণ্ন সুর বাজে তবু তুমি শোননা,

জানালার গ্রীল ধরে পথ পানে চেয়ে থাকি তবু তুমি ফেরোনা।


চিরন্তন 

রিজভী হাসনাত ~


বন্ধু! তুমি তপ্ত রোদ হলে

আমি নির্দ্বিধায় ভরদুপুর














*************************************************************





রিজভী হাসনাত 


 পড়াশোনা করেছেন বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। সম্পন্ন করেছেন  স্নাতক ও স্নাতকোত্তর। সম্পাদনা করছেন আলোকছটা( নান্দনিক কবিতাপত্র)  নামে একটি কবিতার ছোট কাগজ। লিখে চলেছেন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের বিভিন্ন ম্যাগাজিন,পত্রিকা এবং ছোট কাগজে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন