তাপসী লাহা * দুটি কবিতা
সময়ের বাতাসে
মূর্খ ততক্ষণে শিরারন্ধ্র ভেদ শেখে, আঁশ ছাড়ায় তারপর
আগাছার মত
নপুংসক গল্পগুলো শুন্যে উঠে যায়।
রক্তপাল গুনে দ্যুতি ছড়ায় কসাইখানার অনন্ত, অজেয় ঘাস
পুণ্যে ও পরমে চিদাকাশ ফেরত কাজল,তার কালো ও মলিন
ধরে রাখে শ্লথ অনুশোচনা।
খয়াটে পোশাক নিষ্কাম বচন হলেও
ভরাডুবির কোন খেদ নেই উল্টোপাল্টার শহরে পিঠমোড়া
পড়ে থাকা কবরের হদিসে।
পাঠকালীন
শিখি পাখনা ও অবয়বের আতর মেখে
লাল রক্তের ঘাস
বিনিময়ে ছিটেফোঁটা
দৃশ্যকাম যে ভিক্ষুক রচনাশীল থাকে
আধা আলো অর্ধেক অন্ধকারের কোলাজে।
**************************************************************************************
তাপসী লাহা
জন্ম ১৯৮৬, রায়গঞ্জ, উত্তর দিনাজপুরে, দ্বিভাষিক কবি। প্রকাশিত বইসংখ্যা-৪,পেশা-শিক্ষকতা।
প্রকাশিত কাব্যগ্রন্থ:: কুলিক থেকে অজয়,জল রঙের চুরুট, মধুকে হলাহল, হায়েনা রোড।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন