জোৎস্না আসে
মালা ঘোষ মিত্র
অন্তরালে হারিয়ে যেতে গিয়ে
তোমাকে খুব মনে পড়ে
তাই তো সব ফেলে সাতসকালে
যেতে গিয়ে ঠিকানা ভুলে যায়,
যারা কাগজের নৌকা ভাসাই
তাদের উঠোনে গিয়ে হাজির ---
কাঠের নৌকা নদী পেরিয়ে
ঠিক পৌঁছে যায়----
দুচোখে অথৈ জলরাশি
আজ পরিপূর্ণ জোৎস্না
ঝরাপাতা কেবলই উঠোন জুড়ে
শুধুই ধূ ধূ প্রান্তর----
নৈঋত থেকে সুগন্ধি বাতাস
মন আনমনা করে -------।।
******************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন