ফলহীন গাছটা
পলাশ পাল
একটি ফলহীন গাছ
নির্জনতায় গাছের নরম বাকল
ক্রমশঃ ক্রমশঃ...
শিকড়ে শিকড়ে ঘর্ষণে
অন্বেষণের অদ্ভুত আনন্দ
যে পথটা এখন পথ হতে চেয়েছে
সেখানে তোমার আহত হাসনুহানার গন্ধ
অনিচ্ছা ভুলে আজ
কিছু কথা ছোঁয়ার উপলব্ধি
ফলহীন গাছটা হাসছে
অন্ধকারে এক নতুন আলোর নিঃশ্বাস...
****************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন