মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বিরথ চন্দ্র মণ্ডল





চতুর মেয়ে ও বৃষ্টি শলাকা

বিরথ চন্দ্র মণ্ডল



তোমার শব্দবান যেন আগুন শলাকা। 

ঘাই মারে।

মাঝে মাঝে বিদ্যুৎ স্ফুলিঙ্গ হয়।

পুড়িয়ে দেয় হাড়ের কিয়দংশ।

শ্বাস-প্রশ্বাসে বিঘ্ন আসে । 

বার বার।


ওহে চতুর মেঘ,

 বর্ষাতে চাও যদি অঝোরে ঝরাও

মেঘের আড়ালে তুমি এভাবে হেসো না। 

হেসো না।

আগুন বেরোচ্ছে তোমার ঠোঁট থেকে।

পুড়ছি, পোড়াও আরো।

 আগুনের তাপ মাত্রা বাড়াও আরো 

পৃথিবীটা হাসতে হাসতে যেন ভস্ম হয়।












***************************************************************************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন