মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শ্রাবন্তী মণ্ডল

 




পেন্ডুলাম 

শ্রাবন্তী মণ্ডল 


ভুল করতে করতে ভুলেদেরই 

পরিণত করি অভ্যাসে

ঠিক আর কি,ভুলেগেছি সেটাই।

যেটুকু শিখেছি এতদিন

আজ মনে হয় শুধু সবই ছিলো ভুল।


কাল যা গাঢ়,আজ বড়ো ফিকে।

উবে গেছে কৌটো বন্ধ কর্পুরও-

পাইরাইটের গাছ, এটা-সেটা, কত কি।।।

মঙ্গলকর ভেবে সযত্নে রাখা ছিল ঘরে,

তবু নিশ্চিন্ত হতে না পারা।


কেবলই দীর্ঘশ্বাস,তাও শব্দাঙ্ক মেপে,

কখনোই নির্নয় করতে পারিনি নিজেকে।

কাদা মাখা পিচ্ছল পথঘাট, 

অনিবার্য পতন কিম্বা গন্তব্যের চোরাবালি

জেনেও সাবধানি পা'য়ের নম্র মিছিল।


ডান-বামের মধ্যিখানে ঝুলন্ত শিরদাঁড়া-

আত্মবিশ্বাসে বিশ্বাসই নেই আর,

ভরসার মাশুল গুনতে হয় অহরহ।

উপায়ন্তর বিহীন শুধু সঁপে দেওয়া

আপোষের অনন্ত ভরসায়।


মন-বাড়ি পুড়ে হয় ছারখার।

মধ্যরাতে নদীর চরে ছুটে আসা-

 উর্দ্ধাকাশে হাত তুলে কষ্টদের উগলে ফেলা কি দুঃসহ যন্ত্রনায়,

অজান্তে চিবুক ভেজা, নিঃশব্দ চোখের জল।


সমাজ সংসারের কেউ ভেতর দেখেনা।

কেউ ব্যথা বোঝেনা-মোছে না কান্নার ফোঁটা গুলি।

এক অগ্রভেদি অপ্রতিরোধ্য দৌড়।


সমবেত'র ঐক্য-ভাবনা অজান্তে অপসারিত হয়

দোলাচলে অনাগত আগামী।

               











*********************************************************************




শ্রাবন্তী মণ্ডল 


জন্ম দক্ষিণ দিনাজপুর জেলায়। বিবাহ সূত্রে ২৪ বছর পুরুলিয়ায় বসবাস করছেন । পড়াশোনা মালদা উইমেন্স কলেজ, বাংলা বিভাগ। পরবর্তীতে এম এ কমপ্লিট করেন বর্ধমান ইউনিভার্সিটি থেকে।  ইতিপূর্বে শ্রবন্তীর একটি কাব্যগ্রন্থ "আবরণ" নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
"আশাবরী"প্রকাশনী থেকে। আমি একজন রবীন্দ্র সংগীত শিল্পী। গত ৬-৭ বছর ধরে বাচিক চর্চার সঙ্গে যুক্ত। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন