মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পুষ্প সাঁতরা





 বহূব্রীহি

 পুষ্প সাঁতরা


একাকে অনেক ভাবি তাই 

দূরের তারারা সান্ত্বনা দেয়


যে বটের তলায় খেলা খেলা নিগূঢ়

ভাব- ভাবনা ছিল তা মিলিয়ে নিই


কতটা নিখুঁত ছিল বাঁশের পারাপার

কতখানি নিমগ্নতা ছিল ধূলোবালি 

দুঃখকে সুখ ভেবে চটা রঙে প্রলেপ


 চোখের ব্যাঞ্জনা দম্ভের খলমকুচি

এখন মেঘের মধ্যে ঢুকে গেলে

মেঘসংহিতা দেখি 

পালকগুলো সঞ্চয় করে বহূব্রীহি

ব্যালেন্সে ভেসে ভেসে থাকি












**********************************************************************


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন