জলের ধারাপাত
কেতকী বসু
জলের শব্দে যখন আমার ঘুম আসেনা
তখন আমি কবিতা লিখি
কলম আর কালির সাথে ভাব করে
বৃষ্টির জলে ছন্দ খুঁজে আনন্দে ভেসে যাই
শব্দদের সাথে
অন্ধকার রাতের নিস্তব্ধতা আমাকে মনে করিয়ে দেয়
ফেলে আসা দিনের অজস্ৰ স্মৃতি
গাছের পাতা থেকে ঝরে পড়া জল দেখে।
মনে পড়ে বৃষ্টিতে নৌকো ভাসানোর কথা
স্কুল ছুটির পর হাঁটু জলে ধরাধরি খেলার কথা
বাবার হাত ধরে রথের মেলা দেখার কথা।
এখন আমি অনেক বড়, পাথরের ওপর এখন শুধুই
দাগের চিহ্ন
দেখে চলেছি, শুনে চলেছি,আর বন্ধ করেছি
অগোছালো কথার গল্প কাহিনী
তবুও জলের মত সময়ের সাথে তৈরী হয়
অবাস্তব সব মুহূর্ত আর মিথ্যে গল্প
যে গল্পের কোনো সীমা পরিসীমা নেই
মিল নেই সেই আগের গল্পের সাথে
এক অদ্ভুত সময়ের সাথে ভাব করে
লিখে যাই অপ্রয়োজনীয় কিছু কবিতা।
********************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন