.
কেউ জ্যোৎস্না চেয়েছিল
অরূপ দত্ত
রাতের জোনাকিরা ফিরে গেলে,
স্তব্ধতায় ফোটে ফনিমনসার কাঁটা।
অন্ধকার গাঢ় হয়ে আসে আরও,
নিদেনপক্ষে কেউ জ্যোৎস্না চেয়েছিল,
রশি ছিঁড়ে নৌকাটি পড়ে আছে একা।
ক্ষুধার ভেতর আজও ভোর নেমে আসে
শুকিয়ে গেলে রাখালের ঠোঁট,
কে আর বাজাবে বাঁশি!
.
*****************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন