অতল জলের হাত
শম্পা সামন্ত
সহজ ভাবে দান পাত্রে হাত পেতে দেখ লুটিয়েছে অভিমান।
উলটে উপুর করে দান করো জ্ঞান ও মর্যাদা
লুকোনো অবিশ্বাস রেখে যাও পুরোনো বাক্সের অন্ধকারে।
সহস্র প্রজাপতি হয়ে উড়ে যাক ঝকমারি প্রতারনা
নাভি থেকে জন্মনিক আজন্ম লালিত পদ্ম।
আদিম অকৃত্রিম শুয়ে আছে পদ্মনাভ এক অবিনশ্বর।
আর অতলে হাতরাই অযাপিত অভিনন্দন
সকল্পিত যুদ্ধের শাঁখ বাজাই
বিতণ্ডায়, বিবাদের এ ইস্তক
সলিল সমাধি।
এসেছি তোমার কাছে ছেলে বিরূপ কলহে
কলহান্তরিতা প্রিয়া আমি
আমৃত্যু শোষণ করো
মনের কলস থেকে গড়িয়ে যাওয়া অসবর্ণ একবিন্দু জল ছাড়া
দেবার মতো কিছুই নেই আর।
**********************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন