মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নীলিমা সাহা

 




আগমনী

নীলিমা সাহা


ভবিষ্যতের গন্তব্য জানা নেই,তবু জীবনচর্যা 

সুখ,অ-সুখ ক্রমান্বয়ে --ক্রিয়া প্রতিক্রিয়ায় কী অপূর্ব 

বিচিত্র ঢেউ –কী মনোজ্ঞ ,রহস্যময় , এরাই মননের ক্ষুধা


খুঁজে পাই উপস্থিতির নীরব অনুভব , সঙ্গী বলতে একান্তে

শুধুই আমি ,কতবার জেগে উঠি,পথ হাঁটি ---লালন করি প্রত্যাশা আর 

এই বর্তমান—মুখোমুখি হই খননের,অরুণোদয়ের

মেধার অরণ্যে বয়ে যায় অধরা ধূসর শীত ,অথচ ক্লান্ত পথিকের মতো

মেঘ-রোদের আকাশে সমাসন্ন শরৎ,হাতে কাশের গুচ্ছ গুচ্ছ হাসি

অস্তিত্বে মাতৃস্বভাবা ,মরমে অদ্ভুত শুশ্রূষা 


হাঁটতে থাকি—মেঘ-রোদের মাঝেও সোনালি সকাল , জড়িয়ে ধরে ,দেখি

জেগে উঠছে ঘুমন্তপুরী












**********************************************************



নীলিমা সাহা 

জন্মস্থান-বহরমপুর,মুর্শিদাবাদ । শিক্ষাগত যোগ্যতা—বি এড।এম এ -বাংলা , প্রাচীন ভারতের ইতিহাস ওসংস্কূতি ।প্রকাশিত কাব্যগ্রন্থ ১০টি ।প্রথম কাব্যগ্রন্থ—পাথরে মুদ্রিত জলছাপ ,কবিতায় আত্মপ্রকাশ-নবমশ্রেণী ,অর্কেস্ট্রা পত্রিকা ,প্রকাশক-সৈয়দ খালেদ নৌমান।এখন ব্যস্ততা-লেখালেখি ও সেতার ।পুরস্কার—সইমেলা—শ্রদ্ধেয়া নবনীতা দেবসেন কর্তৃক-২০০৭ সাল,২০০৯-এ ‘মণীশ ঘটক’স্মৃতি পুরস্কার।কাব্যকৃতি সম্মাননা ২০২৬ ইত্যাদি। ‘নিনি’ নামে একটি ছোট পত্রিকার সম্পাদক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন