যুযুধান
স্বর্ণালী সরদার দাস
এই যে এতখানি শূন্যতা লালন করি বুকের ভিতর
তোমার অগোচরেই তা থেকে যাবে চিরকাল
কেননা তুমি পথের সীমারেখা নির্দেশ করেছিলে
আর আমিও সেই গণ্ডী কেটে বেরোতে পারিনি ।
তোমার অহংকারী শব্দেরা ক্রমাগত আহত করেছে আমায়
আসলে তুমি প্রতিপক্ষ ভেবেছিলে আমাকে
আর তাই তোমার তূণীরের প্রতিটি বিষাক্ত তীরে
বিদ্ধ করেছ আমার চেতনাকে
আমি লুকিয়েছি, আহত আমি কে
আমি লুকিয়েছি, ব্যথিত আমি কে
আমি লুকিয়েছি, ক্রন্দসী আমি কে
আর তারপর আমাকে ফিরিয়ে নিয়ে গেছি
তোমার ধ্বংসাবশেষের সামনে থেকে
****************************************************************************
সংক্ষিপ্ত পরিচিতি-একটি রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মরত, লেখিকা ভালোবাসেন কবিতা পড়তে এবং লিখতে । প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন