সুশান্ত সেন * দুটি কবিতা
গোধূলি
গোধূলি কেটে কেটে একটু সিঁদুর মাখিয়ে দেখি
রক্ত হয়ে লেবাননে গাজায় ইরানের গ্রামে গঞ্জে
ছড়িয়ে পড়ছে।
কিছু কিছু ছিটে ফোঁটা ছিটিয়ে বাংলাদেশ নেপাল পাকিস্তান আর ভারতে
গড়িয়ে পড়ল।
পুনরায় সত্য ত্রেতা বা অন্য কোন যুগ সৃষ্টি কেউ করবে কিনা এখনো বলা যায় না,
তবে সেই বিশ্বাসেই বেঁচে থাকা।
মহাজাগতিক
মহাজাগতিক এক রশ্মি এসে জীবন সৃষ্টি
করেছিল এইরূপ একটি ধারণা নিয়ে
ঈশ্বরকে জীবন থেকে বাদ দিলাম।
এদিকে সেরা সেরা বিজ্ঞানী ঈশ্বর ভক্ত
কেন কে জানে !
মহাজাগতিক রোষে পৃথিবী ধ্বংস হবার আগেই
আমাদের তোড়জোড় সারা।
বোমা মেরে জ্বালিয়ে দেব সব।
***********************************************************************



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন