মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সুশান্ত সাহা

 



সুশান্ত সাহা * দুটি কবিতা

জুড়ুক হাত


ছাড়তে হলে ছেড়ে যাবো 

ফিরতে হলে ফেরা

ফিরব আবার  হাসি মুখে

ঘাম মুছে সব ঘেরা।


আমার শহর মৃত্যু  গোনে

তিনকোনা সব মুখ

ভাত কাপড়ে টানাটানি চলছে

লড়াই চলুক....


তোমার হাত আমারও হাত

সবার হাতেই থাক 

প্রতিবাদের সহজ ভাষায় হোকনা

সবার আলাপ....


খুঁজব মনের অলিগলি  চিনব

মনের মিছিল

সবার বুকেই শুনবো আওয়াজ 

দরজা খোলার খিল....












আমি কবিতার কাছে যাই 


আমি কবিতার কাছে ছুটে ছুটে যাই।

জানু পেতে বলি,আমায় অক্ষর দাও,আমায় শব্দ দাও।

শেষে আমি কিছু পংক্তি লিখে ফেলি।

ঝড়ের  আভাসে লিখে ফেলি সমস্ত কিছু।

সেটা আর কবিতা হয়না।

দেখি এক মনুষ্যত্বের ঝর....












*******************************************************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন