মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শর্মিষ্ঠা মিত্র সেনগুপ্ত





উপশম

শর্মিষ্ঠা মিত্র সেনগুপ্ত 



উজ্জ্বল পরিপাটি একটা সংসারের স্বপ্নে বিভোর দৃষ্টি 

মেয়েটির অন্তঃস্থল এঁকে ফেলেছে সূক্ষ্ম লেসের কাজ করা 

ঢাকনা দেওয়া বেতের চেয়ার,

ধোঁয়া ওঠা উষ্ণ পেয়ালা, 

স্বাস্থ্যবান ঘুমন্ত শিশুর দেয়ালা তার কানে বেজে চলেছে।

এইসব থেকে চোখ সরালেই দেখে তার শিয়রে শুধু রাত জাগা 

ঘুমের আস্তরণ

দুয়ারে নকশা কাটা অজস্র শূন্যের নিঃশব্দ বিচরণ।


অথচ তার জানালার ঠিক বাইরে পড়ে আছে বিস্তৃত হলদে গম ভর্তি মাঠ 

কালো ফিতের মত রাস্তার ধারে লাল টালির সাদা সাদা বাড়ি

গেটের ওপর অকাতরে ঝরে পড়ছে ম্যাজেন্টা 

বোগেনভিলিয়া।

এর কোনকিছুই তাকে বিচলিত করতে পারেনি

অতুল বৈরাগ্যে সে নিজেকে নিমজ্জিত করে যাবতীয় শিকড় 

বাকর ছিঁড়ে ফেলেছে।

সে কখনও ভেবে দেখিনি মুঠো ভর্তি স্লিপিং পিলের বদলে 

একটি নোঙর বাঁধা অমেয় উপশমের কারণ।




***********************************************************************




                            শর্মিষ্ঠা মিত্র সেনগুপ্ত 

জন্ম এবং বেড়ে ওঠা কলকাতা শহরে। বিদ্যালয় : সেন্ট জন'স ডায়োসেশন গার্লস হাইয়ার সেকেন্ডারি স্কুল। কলেজ : যোগমায়া দেবী কলেজ। ইংরেজি এবং বাংলা – দুই ভাষাতেই এই লেখিকার বই প্রকাশিত হয়েছে। বাংলা ভাষায় এগারোটি বই প্রকাশিত হয়েছে : •সীমন্তিকা(কবিতা) •মন্তাজ ( গল্প)• লাল ক্রাইস্যান্থেমামের ভোর (কবিতা) • উমা (উপন্যাস) • এবং ভালোবাসা ( কবিতা এবং ছোট গল্প) •ভালো থাকার স্তব ( কবিতা) • কস্তুরী হ্রদের সিম্ফনি ( কবিতা) • ঋকগান‌ উচ্চারিত হলে ( কবিতা) •ঊনকোটি জন্মের অপেক্ষা ( কবিতা) • প্রার্থনায় রাখি আলোকিত ( কবিতা) •টুকরো কথার ঝাঁপি ( কবিতা)

ইংরেজি ভাষায় কবিতার দুটি বই: •EUNOIA ( 2022)  •Tunes of Torn Strings ( 2020)

পুরস্কার : ইংরেজি যৌথ সংকলন "7 SINS" বইটির জন্য লেখিকা * Kalam's Book of World Record (২০২০) সালে স্থান পেয়েছেন। • ইংরেজি যৌথ সংকলন "Zodiac" বইটির জন্য সাতটি মহাদেশের ৩৫ লেখক/ লেখিকার সাথে PIMF WORLD RECORD (2023) - এ স্থান পেয়েছেন।• "ঊনকোটি জন্মের অপেক্ষা" বইটির জন্য অনিন্দ্য মুখার্জি স্মৃতি সম্মাননা ( টার্মিনাস পরিবার) পেয়েছেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন