সন্দীপন গঙ্গোপাধ্যায় * দু’টি কবিতা
ভাঙার খেলা
নিজেকে ভাঙবো বলে
আত্মগোপনে থাকি ।
যেভাবে হিমালয় পুরুষ
নিজেকে খুঁজতে
ছাই মেখে কাটিয়ে দেয়
একটা গোটা জীবন ।
শরীরের ভেতর বধ্যভূমি
সেখানে থাকেনা কোনো জলশয়
তবুও বৃষ্টি নামে ।
আমার এই ভাঙার খেলায়
কোনো দর্শক নেই ।।
অহংকার
যে ঘরে থাকি
সেই ঘর আমার নয় ।
যে পথে চলি
সেই পথও অনেকের ।
যে প্রেমে ছুঁয়ে দেখি
সেই শরীর কি আমার নিজস্ব !
তবে কিসের এত অহংকারে
ঘর সাজাই!!
************************************************************************************************************
সন্দীপন গঙ্গোপাধ্যায়
১৯৮৫ সাল থেকে লেখালেখি শুরু। বিভিন্ন লিটল ম্যাগাজিনে লিখে থাকেন । দৈনিক বসুমতী, উত্তরবঙ্গ সংবাদ, আজকাল -এ একসময় নিয়মিত লেখা প্রকাশ হত। শুকতারায় গল্প প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন। এখন স্থানীয় পত্র পত্রিকায় লিখে থাকেন ।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন