অদম্য বেগময়
প্রাণজি বসাক
যা থেকে ছিটকে বেরয় অতি তেজ
অতি বেগুনি রশ্মি বা বর্ধিত স্পর্ধা
পৃথিবী আরেক রকম হয়ে ওঠে
গ্রহান্তরে স্থির হয় না আবেগ
অতি অতি দূরের গ্রহে অ ন্ধ কা র
ছিটকে আসা আলো দূর বাক্য
পৃথিবী কাছে ডাকে স্বপ্ন ঝুলে থাকে
সুপারসনিক বেগে ধাবিত সূক্ষ্ণ শরীর
উড়ছে জাগতিক জীবনচিহ্ন উহ্য
***********************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন