ফুলপিসি
অপর্ণা দেওঘরিয়া
ফুলপিসি যেন আগুন আগুন মেয়ে,
রাস্তায় বার হলেই যেন ঝড় তোলে
রাঙাদিদুন ঠাকুরের ফুল ঠেকিয়ে বলে,
ঠাকুর রক্ষা করো অসুরের ছোবল থেকে।
রকের ভোলা বাজি ধরে বলে উঠে
এই আমার মধুমতি , মাধবীলতা,
দীর্ঘশ্বাস ছেড়ে বুক চাপড়ে গৌতম বলেছিলো
এ আমার কামিনী লতা, উচ্ছ্বাস, অভিসার।
ফুলপিসি আলোর সিঁড়ি চাইছিলো,
সততা সত্যের সুন্দরের।
একটা দোসরের পবিত্র হাত চাইছিলো।
ব্যস্ত মহাকালে কে তার কাকে ধরে রাখে শান্তি প্রেমে।
তস্কর সাধু বাউল
কোথায় কৃষ্ণময় আলো, শ্যামচাঁদ মন্দিরের ঘন্টার ধ্বনি।
নীল সম্পর্কের নীলাভ জ্যোতিষ্কের ছকে
ভাঙাগড়া জীবন।
স্বার্থপর পৃথিবী শুধু নিজেকে ভালোবাসে।
নীল রঙের পাথর হেসে উঠে।
*****************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন