মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

হামিদুল ইসলাম





হামিদুল ইসলাম * দুটি কবিতা 

চরাচর 



অবিশ্রান্ত বৃষ্টি 

থমকে গেছে জনতার মিছিল 

থৈ থৈ জল 

ডুবে যাচ্ছে শহর পদাতিক 


হড়পা বান 

ধুয়ে যাচ্ছে কথা 

মুছে যাচ্ছে ভালোবাসা 

মৃত্যু ভাসে জলে 


যারা ছিলো 

তারা আজ জলে ভাসমান 

ভেসে যায় নিরুদ্দেশে 

অথৈ চরাচর 













নামমাত্র 


ভুখা পেট 

উপেক্ষিত দুপুর 

বেলা নিভে আসে বিদায় বেলা


তুলসিতলায় আঁধার 

চাঁদের স্তন পান করে ভুখা শিশু 

বিধ্বস্ত জীবন 

নিঃশব্দ হলফনামা লেখে ক্ষুধার ইতিহাস 


তুমি এলে 

ডুবে যায় পূর্ণিমা চাঁদ 

বুকের ভেতর পচা পচা দুর্গন্ধ ক্ষত 


মানুষ এখন নামমাত্র মানুষ 












***************************************************************************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন