পার্থ প্রতিম গোস্বামী * দুটি কবিতা
কবিতা দোকান
যে বিষের সুখ ঝিমঝিম
দৃশ্যহীন সমস্ত কুহক
পলাতক আঁধারের মাঠ
নবারূঢ় ঘাসফুল
অলৌকিক অমৃতলন্ঠন
তার কোনো খরিদ্দার নেই
তার শুধু ভেসে যাওয়া গান
তার জ্বলে নিভে যাওয়া ঘর
তবু তার অমর দোকান
ঘিরে ঘিরে নাচে গায়
গুটিকয় পাগল দোসর।
ভেলকি
বাবা এক আশ্চর্য ম্যাজিশিয়ান
মা নক্ষত্রশির জাদুকাঠি
প্রত্নযুগ থেকেও অপূর্ব ভেলকিতে
ভেতর খামচে ধরা
যে কোনো শুঁয়োপোকাকেই
নিমেষে করে দিতে পারে
তুলতুলে আলোর প্রজাপতি।
******************************************************************
পার্থ প্রতিম গোস্বামী
পেশায় স্কুলশিক্ষক (ইংরেজি ভাষা) পার্থ প্রতিম লিটল ম্যাগাজিন এবং ওয়েবজিনে নিয়মিত লিখছেন।
কবিতা লেখা, গান তৈরী ও গান গাওয়া-র মধ্যে জীবনের অপার আনন্দ খুঁজে পান।
বসবাস পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনা টাউন ।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন