পরবর্তী সংবাদ
সুচরিতা চক্রবর্তী
প্রতিদিন সন্ধ্যার নিউজ চ্যানেল আমাকে একএকটি গর্তে
ফেলে দেয়
গভীরতা ভিন্ন হলেও অন্ধকার এক।
পরবর্তী সংবাদ আমাদের জানা কড়চার কাছারি।
কি যেন হারাচ্ছে রোজ অজান্তে অথচ নিরুপায়
বিজ্ঞাপনে বিজ্ঞাপনে ভরিয়ে ফেলছি পাতা
খোঁজ চাই একটি সকালের নির্মাণ কি ভাবে!
জীবদ্দশায় ক্রমাগত অধ:পতিত হলাম
সময় কি হিসেব রাখছে নিজের চোখ বেঁধে!
***************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন