বৃক্ষ সৃজন
শ্রী সুব্রত চক্রবর্ত্তী
মাটির গভীরে শিকর ওদের
ওরা কেউ মানুষ নয়
চলতে ফিরতে না পারুক
রক্ষা করছে আপন দেশ।
ওদের মেরে সভ্যতার বিস্তার
আসছে কত বিপর্যয়
তথাপি মানুষ কবে বুঝবে আর ;
বৃক্ষ ছাড়া জীবের গতি নাই।
আবাসনে ভরেছে শহর
পাহাড় সমুদ্র ভরেছে কংক্রিট
বিপর্যয় ডেকে আনছো এমন করে
নিচ্ছো কত জীবনকে !
তোমাদের লোভ আর লালসার শিকার
ধরিত্রী মায়ের কোথায় অপরাধ
অক্সিজেনের বাড়ছে অভাব
বাড়ছে তাপ আর ধারাপাত।
চেনা অচেনার গল্প শেষ
খাদ্যের দাম আকাশছোঁয়া
শিশির বিন্দু নেই ঘাসের ডগায়
শ্বাসকষ্টে ভুগছে শিশুরা।
খেলার মাঠ নেই,নেই জলাশয়
নদীর বুকে বড়ো বড়ো বাঁধ
বজ্রপাতে কাড়ছে প্রাণ
প্রকৃতি আজ হয়েছে অস্থির।
সময় এসেছে জেগে ওঠার
লাগাও গাছ বাঁচাতে প্রাণ
শিউলি অপরাজিতা শাপলা কাশের
পাই না দেখা শরৎ এলেও।
আগামীর পথে আছে বিপদ
চলো করি পৃথিবীকে সবুজ।
*************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন