বিপ্রতীপ
বিশ্বজিৎ সেনগুপ্ত
দু'টি বিপ্রতীপ বেগ
তীব্র গতির মাঝে মুহূর্ত আলাপে
অচিরেই আলাপন ছেড়ে
যে যার পথে
সর্বত্রই কিছু সুখ,অফুরন্ত মাকড়ের জাল
বোধোদয়ে জাল কেটে
স্বস্থানে ফিরে যেতে চায়
অপারগ সম্ভাবনায় বোঝে
ফিরে আসা দুরূহ ভীষণ
দুরূহ সে পথে
ট্রাপিজের হাঁটাপথ বেয়ে
যদি ফিরে পায় সূচনা সে পথ
উজাড় করা ভালোবাসায়
সে তখন সুখ ভ'রে নেয়
দু'টি বিপ্রতীপ বেগ তবু ভালোবাসে
একে অপরের হৃদয়!
****************************************************************
বিশ্বজিৎ সেনগুপ্ত
জন্মঃ ১৯.১২.১৯৫৯ পেশাঃ অবসরপ্রাপ্ত রসায়ন শিক্ষক। প্রকাশিত কাব্যগ্রন্থঃ ১২ টি।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন