মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

উদিত শর্মা





এইসব আঁকিবুঁকি

উদিত শর্মা 


সাদা পাতায় প্রথমে একটা ফুল আঁকি

তারপর দুটি পাখি

ক্রমেক্রমে মেঘ, পাহাড়, ঝর্ণা, নদী  আর

সেই সরু মোরাম বিছানো পথ।

এইসব কিছু আঁকিবুঁকির পর মনে হল

কই কবিতা তো লেখা হল না -


লিখি জল-চুমুক, কাগজের ঘর

লিখি ঝাউপাতা প্রেম সরোবর

লিখি দিগন্তের রূপ ও অরূপ

লিখি বীজঘুম দ্যোতনা স্বরূপ।


জীবন আসলে কোনও পথ নয়

পথের ভিতরে নিজেকে খোঁজা

এবং নিজের কাছেই ফিরে আসা

নির্মোহ, নির্ভার।












********************************************************************************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন